জিতেন তেওয়ারির রাজ্যের নামে বঞ্চনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, মন্তব্য অশোক ভট্টাচায্যের - The News Lion

জিতেন তেওয়ারির রাজ্যের নামে বঞ্চনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, মন্তব্য অশোক ভট্টাচায্যের




দি নিউজ লায়ন ;   জিতেন তেওয়ারি রাজ্যের নামে বঞ্চনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে মন্তব্য অশোক ভট্টাচায্যের। বৃহস্পতিবার চর্চিত আসানসোলের জিতেন তেওয়ারিকে নিয়ে মুখ খুললেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক প্রধান তথা বরিষ্ট বাম নেতা অশোক ভট্টাচার্য্য। তিনি বলেন  আসানসোলের মেয়র পদে পাঁচ বছর ছিলেন তৃণমূল কংগ্রেসের জিতেন তেওয়ারি। তিনি আবার একজন বিধায়কও। 


তিনি এতদিন পর্যন্ত ছিলেন আসানসোলের প্রশাসনিক মন্ডলীর সভাপতি। আজ তিনি সেই পদ থেকে পদত্যাগ করলেন। অভিযোগ রাজ্য সরকারের আসানসোলের প্রতি বঞ্চনা। বিগত পাঁচ বছর তাঁকে কোনো দিন আসানসোলের প্রতি তৃণমূল সরকারের বঞ্চনার কথা বলতে শুনিনি। তিনি জানান আমি শিলিগুড়ি নিয়ে কিছু বললে ততবার জিতেন বাবু আমার বক্তব্যের বিরোধিতা করে বলেছিলেন মমতা ব্যানার্জির সরকার কাউকে বঞ্চনা করেনা। 


আজ তিনি বঞ্চনার কথা বলছেন এতো দিন কেন বলেন নি?একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাতে নিয়ে তিনি বলেন আমরা মনে করি কেন্দ্রকে যেমন রাজ্যের ন্যায় সঙ্গত পাওনা দিতে হবে, তেমনি রাজ্যকে দিতে হবে পৌরসভার সমস্ত প্রাপ্য। এই দাবি কোনো দয়ার দান নয়, এই দাবি সাংবিধানিক। জিতেন বাবুর দাবির সাথে এসব দাবির কোনো সম্পর্ক নেই। তার বিষয় ব্যাক্তিগত সংকীর্ণ রাজনৈতিক। 


এর সাথে মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। এদিকে তার বক্তব্যে  বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন বিজেপির কাছে আমার প্রশ্ন আপনাদের আঠারো জন সাংসদ রয়েছেন, তারা আজ পর্যন্ত রাজ্যের কোনো দাবি নিয়ে কেন্দ্রের কাছে তদ্বির করেছেন কী?সাফ মন্তব্য অশোকবাবুর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.